২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২১
শিরোনাম:

বদলগাছীতে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষিত; ৫মাসের অন্তঃসত্তা

আর এ ঘটনায় মেয়েটি ৫ মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছে। ধর্ষণের শিকার হয়ে চরম বিপাকে পড়েছে মেয়েটির পরিবার। অভিযুক্ত মোঃ কাজল (২৬) উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের চকাবির গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে বুধবার রাতে বদলগাছী থানায় কাজলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মোঃ কাজলকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাড়ি একই গ্রামে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে। আর কাজল ভূক্তবোগীর নিকটাত্মীয়। সেই সুবাদে সে তাদের বাড়িতে প্রায় যাতায়াত করতো। একপর্যায়ে বিভিন্ন ভয়-ভীতি ও লোভ দেখিয়ে কাজল ওই নিরীহ মেয়েটিকে ধর্ষণ করে। সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে এবং গতিবিধি অস্বাভাবিক মনে হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে সবকিছু খুলে বলে। তারপর নওগাঁ সদরের গ্রীণ ল্যাব ডায়গনষ্টিক সেন্টারে পরিক্ষা করার পর জানা যায় মেয়েটি ৫ মাসের অন্তঃসত্তা। মেয়েটির মা বলেন, আমার মেয়ে ক্লাস সেভেন এ পড়ে। সে ছোট মানুষ। তাকে বিভিন্ন ভয়- ভীতি ও প্রলোভন দেখিয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে। এখন আমার মেয়ের কি হবে বলে আহাজারি করে বলেন কাজলের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি থানায় মামলা দায়ের করেছি। ধর্ষনের শিকার মেয়েটির সাথে কথা বললে সে কান্নাজড়িত কন্ঠে বলছিল, বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে কাজল আমাকে কয়েকবার ধর্ষণ করেছে।

এ বিষয়ে অভিযুক্ত কাজলের মায়ের সাথে কথা বললে তিনি জানান, আমার ছেলে ওই মেয়েকে ধর্ষণের বিষয়টি কখনো কেউ টের পায়নি এবং এতোদিন সে বলেনি। তার স্ত্রী ও একটি ছেলে সন্তান আছে। আমার ছেলে কাজল নওগাঁ রুবির মোড়ে মুনসুরের হোটেলে বয় হিসেবে কাজ করে। হঠাৎ আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে আসলে বিষয়টি আমরা জানতে পারি। আমার ছেলে এই কাজ করেনি।

এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রায়হান হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলা নং-৫০ তারিখ ২৩.০২.২২ইং। অভিযুক্ত মোঃ কাজলকে নওগাঁ সদরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading