২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম:

কলাপাড়ায় গাছের নিচে চাপা পরে যুবকের মৃত্যু,আহত-২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় গাছের নিচে চাপা পড়ে মো.নাসির উদ্দিন (৩৫) নামের এক
যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সুগডুগি গ্রামে। এ সময় আহত
হয়েছে রিয়ান (৯) ও তাইফুর (১৯)। মৃত নাসির ওই গ্রামের ফজলুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিক নিয়ে নাসিরের বাড়িতে গাছ কাটতেছিলো। এসময় গাছের সঙ্গে দড়ি বেঁধে টানা দেয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এক গাছটি ছিটকে এসে নাসির, রিয়ান ও তাইফুরের শরীরে পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষনা করে। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Loading