২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৮
শিরোনাম:

কুপিয়ে হত্যার পর মায়ের লাশ পুড়িয়ে দিলো ছেলে

ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যার পর আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশারকোটা এলাকায় এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত রেদোয়ান হোসেন মিলন মাদকাসক্ত ছিলেন। এ জন্য কয়েকবার তাকে ঢাকায় চিকিৎসাও দেওয়া হয়েছে। আজ ভোর রাতে ঘুমন্ত অবস্থায় মা আমেনা বেগমকে কুপিয়ে হত্যার পর শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘরে ঢুকে তারা দেখতে পান- বৃদ্ধা আমেনার পা ও শরীরের কিছু হাড় ছাড়া বাকি অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বলেন, মিলন আগে সুস্থ ছিল। দুই বছর ধরে সে মানসিক রোগে আক্রান্ত। রোগের কারণেই হয়তো বৃদ্ধা মাকে হত্যার পর পুড়িয়ে ফেলেছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছেলে রেদোয়ান হোসেন মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।

Loading