দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ২৪ জনের মৃত্যু হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!একই সময়ে ১৮ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ৭৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বল সুন্দরীর কল্যাণে ভাগ্য ফিরলো ইউনুছেরবল সুন্দরীর কল্যাণে ভাগ্য ফিরলো ইউনুছের
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৪২৫ জন।
নতুন মারা যাওয়া ৮ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও ছয়জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
তাদের মধ্যে দুইজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের, একজন খুলনা বিভাগের ও দুইজন রংপুর বিভাগের বাসিন্দা।
ইত্তেফাক/ইউবি
বিষয়:
![]()