৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৪
শিরোনাম:

একাদশে চতুর্থ স্তরের ভর্তির আবেদন শুরু

একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ বা সর্বশেষ স্তরের আবেদন শুরু হয়েছে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আজ থেকে আগামীকাল রোববার রাত ৮টা পর্যন্ত অনলাইনে এ আবেদন জমা দিতে পারবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

যাচাই-বাছাইয়ের পর ১ মার্চ মঙ্গলবার এ আবেদনের ফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম ২ মার্চ (বুধবার) থেকে ৩ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আন্ত:জেলা সমন্বয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার একজন শিক্ষার্থী ১০টি কলেজে আবেদন করতে পারবে। এর আগের তিন ধাপে ৫-১০টি কলেজ বাছাইয়ের বাধ্যবাধকতা ছিল।

তৃতীয় পর্যায়েও যারা কলেজ পায়নি বা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি, তাদের এ সুযোগ দেয়া হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সূত্র : বাসস

Loading