৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫
শিরোনাম:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য দায়ী সরকারের সিন্ডিকেট: খন্দকার মোশাররফ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সকলের মধ্যে নাভিশ্বাস উঠেছে। টিসিবির লাইনে বেশির ভাগ মধ্যবিত্ত। এজন্য সরকারের সিন্ডিকেট দায়ী। মধ্যবিত্ত মানুষ দরিদ্র হয়েছে। আর সরকার দুর্নীতি করছে। দ্রব্য মূল্যের সীমাহীন উর্ধ্বগতি।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, সরকার প্রধান বলেছিল-ক্ষমতায় আসলে ১০ টাকা কেজি চাল খাওয়াবে। ২০০৬ সালে আমরা যখন ক্ষমতা ছাড়ি তখন চালের কেজি যখন ১৬/১৮ টাকা। কোথায় সেই ১০ টাকা? আওয়ামী লীগ এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে।

সরকার দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য দায় মুক্তি দেওয়ার জন্য আইন করেছেন উল্লেখ করে মোশাররফ বলেন, একশ হাজার কোটি টাকা আওয়ামী সিন্ডিকেটের সদস্যরা প্রতি বছর পাচার করছে। তাদের জন্য আবার সংসদে দায় মুক্তি আইন করা হয়েছে।

তিনি বলেন, এই সরকার দেশ-বিদেশে হাইব্রিড সরকার হিসেবে পরিচিতি পেয়েছে। আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ফিরিয়ে আনতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে। এজন্য আন্দোলন প্রয়োজন। সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের রাস্তায় নামতে হবে।

 

Loading