৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৪
শিরোনাম:

পূর্ণ ডোজ টিকা নিলে মক্কা-মদিনায় প্রবেশ করতে পারবে ৭ বছরের শিশুরা

শনিবার হজ ও ওমরাহ মন্ত্রণালয় টুইটারে জানায়, করোনা সংক্রমণ রোধে মক্কার পবিত্র মসজিদুল হারামে বিভিন্ন বিধিনিষেধ দেওয়া হয়েছিলো। এই দীর্ঘ সময়ে শিশুদের মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো। এখন থেকে সাত ও তার চেয়ে বেশি বয়সী শিশুরা পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে পারবে। আরব নিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, পবিত্র দুই মসজিদে শিশুরা প্রবেশ করতে চাইলে তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে শারীরিক অবস্থা নিশ্চিত করতে হবে।

ওমরাহ পালনে আগ্রহীদের বাধ্যতামূলকভাবে সৌদি সরকারের অনুমোদিত টিকাগুলোর মধ্যে যে কোন একটির উভয় ডোজ নিতে হবে। যারা চীনের তৈরি টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, তাদেরকে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের বুস্টার ডোজ নিতে হবে।

মন্ত্রণালয় জানায়, গত সাত মাসে পবিত্র মসজিদুল হারামে ২৯.৪ মিলিয়নের বেশি মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই সময়ে মসজিদে নববীতে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে ৩.৭ মিলিয়ন মানুষকে।

Loading