৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৬
শিরোনাম:

রাতের পার্টিতে ৩ তারকা সন্তান, ভিডিও ভাইরাল

সঞ্জয় কাপুরেরে কন্যা শানায়া কাপুর, শাহরুখ খানের কন্যা সুহানা খান ও চাংকি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। বলিউডের এই তিন তারকা সন্তান ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু। প্রায়ই একসঙ্গে পার্টি করে থাকেন তারা। ফের একসঙ্গে রাতের পার্টিতে হাজির হয়ে আলোচনার জন্ম দিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার রাত মানেই পার্টি। গতকাল রাতে এই তিন বলি-কন্যা বেরিয়েছিলেন পার্টি করতে। এই তিন বলি-কন্যার বন্ধুত্বের খবর অনেকেরই জানা। ফলে তারা যদি ডিনার-ডেটে যান, তা নিয়ে কারো বিশেষ কিছু ভাবার নেই। কিন্তু যা নিয়ে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তা এই তিনজনের পোশাক।

পার্টিতে অনন্যা পাণ্ডে পরেছিলেন ল্যাভেন্ডার রঙের পোশাক। তিনি রেস্তোরাঁয় পৌঁছান সেজেগুজে; সঙ্গে ছিল ছোট ব্যাগ। তার পরে আসেন শাহরুখ-কন্যা সুহানা, তিনি পরেছিলেন ক্রপড টপস। শানায়া সেজেছিলেন সাদা পোশাকে।

এই তিন তারকা সন্তান সাংবাদিকদের সামনে ছবি তোলানোর জন্য দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। এক সাংবাদিক সেই লুকের ভিডিও করেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Loading