৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৬
শিরোনাম:

সৌদিআরবে মারামারির অভিযোগে দুই বাংলাদেশীসহ চারজন গ্রেফতার 

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবের  জেদ্দায় একটি ক্যাফেতে মারামারির করার কারণে দুই বাংলাদেশীসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সৌদি গণমাধ্যম আকবর ২৪ এর বরাত দিয়ে মক্কা পুলিশের মিডিয়া মুখপাত্র বলেছেন যে, অভিযুক্তরা একজন সৌদি  নাগরিক, একজন  ইয়েমেনি নাগরিক এবং দুইজন বাংলাদেশী নাগরিক রয়েছে।জেদ্দার একটি ক্যাফেতে তারা একে অপরের উপরে আক্রমণাত্মক ভাবে মারামারিতে জড়িয়ে পড়ে,তবে মারামারির মূলকারণ এখনও জানা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযুক্তদের গ্রেফতার করেন, এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে , এবং তাদের পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। বাংলাদেশী দুইজনের  নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি ।

Loading