সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (১ লা মার্চ) প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসি বেগম রাশেদা সুলতানা, মো. আহসান হাবিব খান ,মো.আলমগীর, আনিছুর রহমান, সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সকাল ১০টায় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর ১০টা ৫ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার।
পরিদর্শন বইতে তিলি লিখেন, ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার জন্য আজ এটি এক বিরল সম্মান। এরপর সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন। এসময় সাথে ছিলেন ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারসহ সরকারী বিভিন্ন কর্মকর্তাগণ।
![]()