৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৬
শিরোনাম:

ঢাকাসহ আশেপাশের ৫ জেলার অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

পরিবেশ অধিদপ্তর আদালতকে জানায়, মানিকগঞ্জের ১১টি অবৈধ ইটভাটার ৮টিতে, মুন্সিগঞ্জে ২৬টি অবৈধ ইটভাটার ১৬টিতে, ঢাকার ১১৩টির মধ্যে ২৫টিতে, গাজীপুর ৪৬টি অবৈধ ইটভাটার ৩৩টিতে অভিযান চালানো হয়েছে।

অধিদপ্তর হাইকোর্টকে আরও জানায়, দূষণ নিয়ে তাদের মাত্র তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। স্বল্প লোক নিয়ে কাজ করছেন তারা। এসময় হাইকোর্ট বলেন, জেগে ঘুমাচ্ছে পরিবেশ অধিদপ্তর। ঢাকা পোষ্ট

Loading