নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় একটি ফ্ল্যাট বাসার ছয়তলা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১ মার্চ) বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘরের মেঝেতে মরদেহ দুটি পড়েছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মৃতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
![]()