২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
শিরোনাম:

আশাশুনিতে ২০২২ জাতীয় বীমা দিবস পালিত

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় বীমা দিবস ২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা বৃন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জীবন বীমা কর্পোরেশনের আশাশুনি উপজেলার ইনচার্জ শেখ নাসিমা আক্তার, বীমা কর্মকর্তা ইউপি সদস্য রুহুল আমিন, ডেল্টার ইনচার্জ এম এ হাদীসহ বীমার কর্মকর্তাবৃন্দ, আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading