২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৪
শিরোনাম:

আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করছি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মণি এমপি বলেছেন, ‘শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, অর্থনীতি আজ সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা অনেক দেশেকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে দলকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা দেশে দুঃশাসন চালিয়ে ছিল, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে তা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। আমরা আশা করি আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কারণ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করেছি। নতুন কমিটিতে যুদ্ধপরাধী, চাঁদাবাজ, সন্ত্রাসী কাউকে জায়গা দেয়া হবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে কোন শক্তিই আওয়ামীলীগকে পরাজিত করতে পারবে না।

তিনি আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সুসংগঠিত ও শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত্ব আহবান জানান। আঠারো বছর পর নেত্রকোণা সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা শহরের মুক্তারপাড়া মাঠে মঙ্গলবার দুপুরে সম্মেলনের উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাণেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নেত্রকোনা-১ আসনের এমপি মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী।

কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও রেমণ্ড আড়েং, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, ওবায়দুল হক রতন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে আলোচনা শেষে সদর উপজেলা আওয়ামীলীগের আতাউর রহমান মানিককে সভাপতি ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান এবং পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমী ও টিটু দত্ত রায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Loading