২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১১
শিরোনাম:

কয়েক জেলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, সাভারে রিজভীসহ আহত ৫০

নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে সাভারের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল ঢাকা জেলা বিএনপি। বুধবার (২ মার্চ) সকালে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Thank you for reading this post, don't forget to subscribe!

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে ব্যাংক কলোনির দিকে এগোতে থাকলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে এগোতে থাকে। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ অতর্কিত ভাবে হামলা ও নির্বিচারে লাঠিচার্জ করে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

এদিকে পটুয়াখালিতে বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে, এসময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলেন জানা গেছে। যমুনা টিভি

নাটোরে বিএনপির প্রতিবাদ সমাবেশে দফায় দফায় বাধা ও হামলার চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মীদের ওপর মোটরসাইকেল নিয়ে চড়াও হয় আওয়ামী লীগ কর্মীরা। আতঙ্কে কার্যালয়ে ঢুকে যায় বিএনপি কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Loading