৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৭
শিরোনাম:

সয়াবিন-পামঅয়েল খোলা বিক্রি করা যাবে না: টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী ৩১ মে থেকে সয়াবিন এবং ৩১ ডিসেম্বর থেকে পামঅয়েল খোলা বিক্রি করা যাবে না। এসব তেল বোতলে বিক্রি করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে আসেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের মজুত যথেষ্ট পরিমাণে আছে। সব আমাদের হাতে আছে, কোনোটার সমস্যা নেই। হঠাৎ করে টিসিবি সিদ্ধান্ত নেয় এক কোটি মানুষকে পণ্য দেবে, সে ব্যবস্থাও তারা করেছে।

পণ্যের দাম বিষয়ে কেউ আইন মানেন না- সাংবাদিকরা মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, আমরা আরও অ্যাকটিভ (সক্রিয়) হবে। ভোক্তা অধিকারকে বলব- শিল্প মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটা যেন তাদের জানানো হয়। আমরাও আমাদের ব্যবস্থা নেবে।

সরকারের চেয়ে বড় হাত কারো নয়- এমন সতর্কবার্তা দিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে টিপু মুনশি বলেন, আমরা বসতে চাই- সুবিধা দিতে চাই। কিন্তু তাই বলে এমন না তারা (ব্যবসায়ীরা) সুযোগ নেবেন। কিছুদিন আগে তারা এসেছিলেন তেলের দাম বাড়ানোর বিষয়ে। আমরা পরিষ্কার বলে দিয়েছি- নট পসিবল (সম্ভব নয়)। আমরা দেখতে চাই এবং কোথাও সুযোগ নিতে দেবে না।

এ সময় মন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়ে বলেন, আপনাদের একটু সহযোগিতা চাই। আমাদের প্রশ্ন করেই শেষ করবেন না, আপনারা বাজারেও ঢুকে পড়েন। আপনারা কথা বলেন, স্ক্রল, পেপারে লেখেন। নির্দিষ্ট করে বলেন- ‘এটার বেশি দাম দেবেন না, সচেতন হোন’।

Loading