৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৬
শিরোনাম:

মুশফিকের শততম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। দেশের জার্সিতে মুশফিকুর রহিমের এটি শততম টি-টোয়েন্টি ম্যাচ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আগের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মুশফিক। এ ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদ উল ইসলাম জানান, মুশফিক ফিট হয়ে উঠেছেন।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ৪৪ বলে ৬০ করেছিলেন লিটন দাস।

মুশফিক সুস্থ হয়ে উঠায় সবার ভাবনায় ছিল তবে বাদ পড়বেন কে? সেই প্রশ্নের উত্তর মিলেছে। বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

Loading