তিনি বলেন,তারা জানে উন্নয়ন-অগ্রগতির ধারা যদি অব্যাহত থাকে এ দেশের জনগণ সবসময় শেখ হাসিনার প্রতি আস্থাশীল থাকবে।শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এই কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন,তারা নতুন ইস্যু তৈরি করলেন নির্বাচন কমিশন নিয়ে। আমাদের দেশে যেহেতু নির্বাচন কমিশন আইন ছিল না, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করলেন। পরামর্শ করে তাদের দেওয়া নামের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে; সার্চ কমিটির নামগুলো যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন গঠন করেছেন। এটাই ছিল গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে উত্তম পন্থা।
বিএনপি তখন বেঁকে বসলো, তারা আলোচনায় অংশগ্রহণ করলেন না। দাবি করলেন নির্বাচন কমিশন আইনের। নির্বাচন কমিশন আইন সংসদে উত্থাপিত হলো। সেখানে তাদের দেওয়া ২২টি বিষয়ে সংশোধন করা হলো। ইতোপূর্বে বাংলাদেশের ইতিহাসে এমন নজির নেই, যেখানে বিরোধী দলের আপত্তি করা এতগুলো বিষয় সংশোধন করা হয়েছে।
![]()