২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম:

গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন, অন্যথায় দায় এড়াতে পারবেন না: ইলিয়াস আলীর স্ত্রী

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য তাহমিনা রুশদির লুনা বলেছেন, ‘গুম নিয়ে কথা বলা কষ্টের। আমার স্বামী ইলিয়াস আলী গুম হয়েছে ১০ বছর হয়ে গেছে। নতুন করে গুম নিয়ে কিছু বলতে চাই না। আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, কোনো লাভ হয়নি।’

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ‘সরকারের দৃষ্টিতে গুম হওয়া ব্যক্তিরা যদি আত্মগোপনে থেকে থাকেন, তাহলে তাদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্বও সরকারের। যতদিন তারা ফিরিয়ে দিতে না পারবেন, ততদিন দায় এড়াতে পারবেন না তারা।’

তাহমিনা রুশদির লুনা বলেন, ‘গুম খুনের শিকার পরিবারগুলো শুধু মানসিকভাবে নয়, আর্থিকভাবেও বিপর্যস্ত। পরিবারের উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে তাদের ব্যাংকে জমানো টাকা, সম্পদ-সম্পত্তি ভোগ করার অধিকার থেকেও বঞ্চিত। এক কথায় সীমাহীন কষ্টে জীবন অতিবাহিত হচ্ছে। সামাজিকভাবেও আমরা হেয়প্রতিপন্ন হচ্ছি।’ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Loading