৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৯
শিরোনাম:

রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার হারুনের প্রত্যাহার দাবি নুরের

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের অভিযোগ গত বছর ২৭ মার্চ প্রেস ক্লাবের সামনে থেকে আটককৃত ছাত্র অধিকার পরিষদের চার নেতা রবিউল, সোহাগ, সজল ও আলামিনকে শাহবাগ থানায় মুখে গামছা ও চোখে কাঁচা মরিচ লাগিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন করা হয়েছে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নুর বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মিছিলটি ঢাকা ক্লাবের সামনে আসতেই রমনা জোনের উপ-কমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ও সাদা পোশাকের লোক আমাদের ওপর অতর্কিত হামলা করে। হামলায় ১১২ জন আহত হয়।

শনিবার রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। নুর বলেন, এ ঘটনায়ও স্পষ্ট হয়েছে যে হারুন উদ্দেশ্যপ্রণোদিত হয়েই সাদা পোশাকের লোকজনসহ আমাদের ওপর বর্বর আক্রমণ করেছে।

হারুনের প্রত্যাহারের দাবি জানিয়ে নুর বলেন, আমরা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেব। অনতিবিলম্বে হারুনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাই।

সরকারের বেআইনি আদেশ পালন না করার পাশাপাশি সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের মতো গণতান্ত্রিক কর্মসূচি ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে পুলিশসহ প্রশাসনকেও সহনশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।

Loading