বিএনপির মহাসচিব বলেছেন, ‘অন্ধকার কেটে যাবে, মানুষ জেগে উঠছে, জেগে উঠবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে তার জন্য দায়ী প্রত্যেককে চিহ্নিত করা হবে। বিচারের আওতায় আনা হবে। জনগণ এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।’
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
চলমান গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও বাকশাল পুলিশ-র্যাব কর্তৃক গুম, খুন ও নির্মম নির্যাতনের শিকার পরিবার’ শীর্ষক অনুষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়া হয়। খালেদা জিয়ার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না, কারণ তারা জানে তিনি বাইরে থাকলে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে ভয়াবহ নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। দেশের যে সব মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকে ক্রমাগত ঊর্ধ্বগতির মাধ্যমে তাদেরকে শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে ফেলে দিয়েছে। তাই আসুন ঐক্যবদ্ধ হই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার ও মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করি।’
![]()