২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩০
শিরোনাম:

প্রতিদিন মানুষের ব্যয় বাড়লেও বাড়ছে না আয়: জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরো বলেছেন, মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জাতীয় পার্টি কখনোই পিছপা হবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতি। তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

জি এম কাদের আরো বলেন, ঠুনকো কারণ দেখিয়ে সরকার জ্বালানী তেল, গ্যাস এর দাম বাড়িয়ে দিয়েছে। এতে পরিবহণ ব্যয় বেড়ে গেছে। পরিবহণ ও উৎপাদন ব্যয় বাড়ার অযুহাতে প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অর্থের অভাবে সাধারণ মানুষের সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে। বেশির ভাগ মানুষই প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। দেশে বেকারের সংখ্যা বেড়েই চলছে, তাদের জন্য কাজের সংস্থান নেই। এমন বাস্তবতা থেকে মুক্তি চায় দেশের মানুষ।

১৯৯১ সাল থেকে আওয়ামী লীগ ও বিএনপি দেশের অর্থনীতি ও বাজার ব্যবস্থা ভেঙে দিয়েছে। শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন মো. জীবন চৌধুরী জাতীয় পার্টি চেয়ারম্যান এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদেন। এসময় তাকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। এসময়ে উপস্থিত ছিলেন, মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য-সাহিদুর রহমান টেপা, হাবিবুর রহমান, সুনীল শুভরায়, উপদেষ্টা শেরীফা কাদের এমপি প্রমুখ।

Loading