৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৯
শিরোনাম:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ চলছে

রোববার (৬ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী ছাত্র সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা আছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগাযোগ দিতে আসেন। কর্মীদের বসার জন্য রাস্তায় বিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপল। ফলে রাজধানীর পল্টন মোড় থেকে কদম ফোয়ারা মোড়গামী রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। ওই রাস্তার যানবাহনগুলো বিকল্প রাস্তা ব্যবহার করে চলাচল করছে।

সমাবেশে উপস্থিত আছেন— ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

Loading