মজুত রেখে বেশি দামে বিক্রি করায় কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি গোডাউনকে সিলগালা এবং এক ডিলার ও দুই দোকানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
আসাদুল ইসলাম জানান, পুলিশ লাইন এলাকার আমড়াতলী ডিপার্টমেন্টাল স্টোরে ৫০০ লিটার তেল মজুত রেখে তা বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। পরে দোকানটিতে থাকা তেল জব্দ এবং দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তেল রাখার গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া বেশি দামে তেল বিক্রির জন্য স্টেশন রোড এলাকার হুমায়ুন ব্রাদার্সের মালিককে ২০ হাজার টাকা এবং রুপচাঁদা সয়াবিন তেলের ডিলার শংকর সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, আমরা বারবার সতর্ক করছি কেউ যেন দ্রব্যমূল্যের দাম না বাড়ায়। কেউ যদি না শোনে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব্যবসায়ীদের ধরতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সার্বক্ষণিক তদারকি করছে।
![]()