২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৫
শিরোনাম:

এশিয়ান গেমসে স্বর্ণ পদক পাওয়া সুমাইয়াকে রক্তাক্ত করলো বাড়িওয়ালা

মঙ্গলবার (৮ মার্চ) নারী দিবসে রাতে আশুলিয়ার জামগড়ার মোল্লা বাড়ি এলাকায় বকেয়া বাসা ভাড়ার জন্য সুমাইয়া আক্তার (১৮) নামে জাতীয় জুডো দলের এক নারী খেলোয়াড়কে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভুক্তভোগী সুমাইয়া আক্তার ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিলেন। সে শেরপুরের নালিতাবাড়ী থানার সমুরচুরা গ্রামের মোন্তাজ আলীর মেয়ে। পরিবার আশুলিয়ার জামগড়ার মোল্লা বাড়ি এলাকায় শফিকুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করেন।

সুমাইয়া আক্তার জানান, সামনে তার এসএসসি পরীক্ষা। বাবা, মা ও ভাই জামগড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তবে তিনি সেখানে থাকেন না, জুড়ো ফেডারেশনেই থাকেন। দুই-তিন দিন আগে মায়ের সঙ্গে থাকবেন বলে জামাগড়ায় আসেন।

তিনি বলেন, রাতে বাসায় বসে পড়ছিলাম। তখন বাড়িওয়ালার স্ত্রী এসে বকেয়া ভাড়ার জন্য চেঁচামেচি করছিলেন। দুই-তিন মাসের ভাড়া পেতেন তারা। আমি বলছি, যা পান দিয়ে দেব। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়িওয়ালার স্ত্রী আমাকে থাপ্পড় দেন। আমিও তখন তাকে থাপ্পড় দিয়েছি।

এরপর উনি স্বামী শফিকুল ও ছেলে হৃদয়কে ডেকে নিয়ে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করেন। আমার আম্মু বাধা দিতে গেলে তাকেও মারধর করে। এসময় লোহার পাইপ দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত করছে তারা।

আশুলিয়া থানার অফিসার উপ-পরিদর্শক (এসআই) তানিম আহমেদ বলেন, রাতে এক নারী রক্তাক্ত অবস্থায় এসেছিলেন। তাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্পাদনা : আফরোজা সরকার

 

Loading