দ্রব্যমূল্য বৃদ্ধিতে অসাধু ব্যবসায়ী এবং বিএনপির বড় বড় কিছু ব্যবসায়ী জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, কিছু ব্যবসায়ী সব সময়ই পরিস্থিতির সুযোগ নেয়। সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে। আর বিএনপি ব্যস্ত মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াতে।
Thank you for reading this post, don't forget to subscribe!বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতির কারণে জনগণ থেকে বিছিন্ন। আর খালেদা জিয়া ও তারেক জিয়া দুজনই দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাদের নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই।
তিনি আরো বলেন, বিগত ১৩ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে এবং প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এই উন্নয়ন অগ্রগতি বিএনপি ও তাদের দোসরদের পছন্দ হয় না। এ কারণে তারা দেশে বিদেশে ষড়যন্ত্র করছে, দেশের মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
![]()