ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দুই শিশুকে গলাকেটে হত্যা করা মামা মাহবুব মিয়ার (২০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ মার্চ) বিকেলে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব আহমেদ তালুকদার এ আদেশ দেন।
Thank you for reading this post, don't forget to subscribe!কোর্ট ইন্সপেক্টর প্রসূন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মাহবুব মিয়ার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে মাহবুব মিয়াকে পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হলে বিচারক বুধবার শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, সোমবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে দুই ভাগ্নি সায়মা (৫) ও তৃপ্তিকে (৩) ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে মাহবুব। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ওই দিনই নিহত শিশু তৃপ্তির বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আসামি মাহবুব মিয়া উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত সালাম মিয়ার ছেলে।
![]()