২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯
শিরোনাম:

চিৎকার করেও বান্ধবীদের বাঁচাতে পারল না ইয়াসমিন

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহতরা হলো- মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয়রা জানান, বিজয়পুর রেলক্রসিংয়ের পশ্চিম পাশে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে রেলক্রসিংয়ের দুই লাইনের মাঝখানে দাঁড়িয়ে ছিল।

একটি ট্রেন চলে যাওয়ার পর তারা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এসময় দ্বিতীয় লাইন দিয়ে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেন আসলে কাটা পড়ে তিন ছাত্রীর মৃত্যু হয়।

নিহতদের সহপাঠী ইয়াসমিন জানায়, একটি ট্রেন তাসফিয়াদের ক্রস করে চলে যায়। স্কুলের মাঠ থেকে দেখছিলাম, দ্বিতীয় লাইন দিয়ে আরেকটি ট্রেন আসতেছে। তখন চিৎকার করে বলি, ট্রেন আসতেছে। তাসফিয়া বলে, আসুক। ট্রেনটি হুইসিল দিতেছিল। কিন্তু তাসফিয়া শুনে নায়। মুহূর্তেই ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়।

কান্নাজড়িত কণ্ঠে এই শিক্ষার্থী বলে, ‘চিৎকার করে ডেকেও সহপাঠীদের বাঁচাতে পারলাম না।’

Loading