২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৮
শিরোনাম:

ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে : অর্থমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। ৭১টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সব ধরণের ব্যবস্থা নেবে সরকার। বিশ্ববাজারে বর্তমানে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে। আর সেই প্রভাব পড়েছে দেশের বাজারেও। অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে এ ভ্যাট তুলে নেওয়া হয়েছে। নিউজ২৪টিভি

তিনি বলেন, ‘টিসিবি আমাদের সবসময় লাগে না, সারা বছর এর প্রয়োজনও হয় না। মাঝে মাঝে প্রয়োজন দেখা দেয়। তখন সরকারকে ফ্ল্যাক্সিবল অবস্থায় থাকতে হয়। কারণ যখন যেটা প্রয়োজন দেখা দেয়, তখন সেটার জন্য ব্যবস্থা করতে হয়। তাই বলতে পারি, সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, তা করা হচ্ছে। জাগোনিউজ

এর আগে, গত সোমবার আন্তর্জাতিক বাজারে অস্থিরতা না কমা পর্যন্ত ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সেদিন রাজধানীর মতিঝিলে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান।

Loading