৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
শিরোনাম:

দ্রব্যমূল্য বৃদ্ধিতে উস্কানি দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ও যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে জেনেও বিএনপি নেতারা আহম্মকের মতো কথা বলছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে জাপান দূতাবাস আয়োজিত ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইউরোপে গত ১৩ বছরের মধ্যে খাদ্যপণ্যের দাম বর্তমানে সর্বোচ্চ। আমেরিকা, ভারত ও পাকিস্তানেও দ্রব্যমূল্য বেড়েছে। বাংলাদেশে সেভাবে বাড়েনি, কিছু আমদানিনির্ভর পণ্যের দাম বেড়েছে।

তথ্যমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ পেলে দ্রব্যমূল্য বাড়ানোর পাঁয়তারা করে। সরকার সেটার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে। টিসিবি’র আওতা বাড়িয়ে নিম্ন আয়ের মানুষকে কম মূল্যে দেওয়ার ব্যবস্থাও করেছে।

রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলায় বলেন, বাংলাদেশের সাথে জাপানের ঐতিহাসিক সম্পর্ক দিনে দিনে আরো বন্ধুত্বপূর্ণ হচ্ছে।

 

Loading