২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৯
শিরোনাম:

আওয়ামী দুঃশাসনে পরিস্থিতি ৭১ সালের চেয়েও খারাপ: মির্জা ফখরুল

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সরাতে না পারলে দেশ আরও সঙ্কটে পড়বে। আমাদের প্রধান টার্গেট হল এই ফ্যাসিস্ট সরকারকে সরানো। এরপর একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। ৭১টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিগত ১৪-১৫ বছরে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন হচ্ছে। সেটা হল যারা এই দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা ভিন্নমতের মানুষদের দমন করছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে। তার কারণ হল জনগণের কাছে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। আজকে প্রতিনিয়ত মানুষের অধিকার খর্ব হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি ৭১ সালের চেয়েও খারাপ। কারণ সেসময় পাকিস্তানিরা ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতো। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ ঘোষণা ছাড়াই জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা মানুষকে নিপীড়ন করছে। বাংলানিউজ

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাবেক মন্ত্রী মরহুম মশি্উর রহমান যাদু মিয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

Loading