৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৬
শিরোনাম:

ফেসবুকে আপত্তিকর মন্তব্য: প্রতিপক্ষের ছুরিকাঘাতে গাজীপুরে নিহত ৩, গুরুতর আহত ৪

এ ঘটনায় জড়িত সন্দেহে সন্দেহে মনোহরদীর কোচেরচর এলাকার বেলায়েত ও দৌলতপুর এলাকার ফয়সালকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। কাপাসিয়া উপজেলার আড়াল এলাকায় শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণগাঁও চরপাড়া এলাকার ফারুক হোসেন (২৬), নাঈম হোসেন (১৮) ও রবিন (১৫)।

Thank you for reading this post, don't forget to subscribe!

কাপাসিয়া থানার ওসি এ.এফ.এম নাসিম জানান, ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামের একদল যুবকের সঙ্গে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার একদল যুবকের সংঘর্ষ বাধে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৭/৮ জন গুরুতর আহত হয়।

মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ও ফারুককে মৃত বলে জানান। গুরুতর আহত রবিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রবিনের মারা যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি নাসিম ।

Loading