২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০০
শিরোনাম:

বাজারের নিরিখে মিল্কভিটা দুধের দাম বাড়ানোর সুপারিশ

বাজারের সঙ্গে সমন্বয় করে মিল্কভিটা দুধের দাম বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।রোববার (১৩ মার্চ) জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটি সদস্য স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, রেবেকা মমিন, রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে ১১তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। ১০ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং সিদ্ধান্তসমূহ দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

সমবায় আইনে বিদ্যমান প্রতিবন্ধকতা, দুর্বলতা দূর করতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি।

বৈঠকে বাজারের সঙ্গে বাস্তবতার নিরিখে সমন্বয় করে মিল্কভিটা দুধের দাম বৃদ্ধির বিষয়ে সুপারিশ করা হয়। আরডিসিএসএল এবং রংপুর বিভাগীয় শহরের সমবায় ব্যাংকের বিষয়ে তদন্তের রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Loading