৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭
শিরোনাম:

নিপুণ-জায়েদকে স্থিতাবস্থার আদেশ কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ

সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে জায়েদ খানের করা আবেদনের শুনানি আপিল বিভাগ এ নির্দেশ দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৪ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

২৪ ফেব্রুয়ারি জায়েদ খানের আইনজীবী আহসানুল করীম জানিয়েছিলেন, চেম্বার আদালত স্থিতাবস্থা দিয়েছিলেন। এরপরও নিপুণ আক্তার সে আদেশ অমান্য করায় তখন তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সে নোটিশেও তিনি সতর্ক হননি। তিনি অব্যাহতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করে চলেছেন। এ জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়।

২ মার্চ জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানই এই সমিতির সাধারণ সম্পাদক পদে থাকবেন বলে জানানো হয়।

Loading