২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০২
শিরোনাম:

মেলান্দহ সমাজসেবা অফিস দালালমুক্ত প্রশংসায় ভাসছেন রুশিয়া জামান রত্না

মোঃ বাকিরুল ইসলাম (জামালপুর প্রতিনিধি) :  জামালপুরে মেলান্দহ উপজেলা সমাজসেবা অফিসার ৩৮তম বিসিএস নন-ক্যাডার রুশিয়া জামান রত্না ৭.০৯.২১ইং যোগদানের পর থেকেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দিক নির্দেশনায় প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হিজড়া জনগোষ্ঠী ভাতা, হিজড়া শিক্ষা উপবৃত্তি , অনগ্রসর জনগোষ্ঠী ভাতা, বেদে জনগোষ্ঠীর ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি,বেদে জনগোষ্ঠী শিক্ষা উপবৃত্তি জন্য কাজ করার পাশাপাশি উপজেলা সমাজসেবা অফিস সকল বিপদগ্রস্থ মানুষের জন্য উন্মক্ত রেখেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মেলান্দহ এলাকার প্রতিবন্ধী মানুষের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে তিনি। রুশিয়া জামান রত্না সমাজসেবা অফিসে যোগদানের পর থেকেই পাল্টে গেছে মেলান্দহ এলাকার চিত্র। নিজেকে সমাজসেবা অফিসার হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে অতি সাধারন বেশে জনগনের পাশে থাকার চেষ্টা করিতেছেন তিনি। শক্ত হাতে দমন করছেন সমাজসেবা দালালির দৌরাত্ব। শুধু তাই নয়, মেলান্দহ সমাজসেবা কুখ্যাত কুড়ানো রক্তাক্তের জনপদে এখন শান্তির সু-বাতাস বইছে।

সমাজসেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই ভাতা সুবিধা পাচ্ছেন, দালালের হাত থেকে রক্ষা পাচ্ছে এলাকাবাসী, রুশিয়া জামান রত্না ভাতাকারীদের বলেন,ছোট-বড় সমস্যা হলে সরাসরি আমার অফিসে চলে আসবেন। এসব কারণেই মেলান্দহ এলাকার বাসিন্দা সর্বস্তরের মানুষের মুখে মুখে তার প্রসংশা। তিনি বর্তমানে সাধারন মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীর কাছে হয়ে উঠেছেন আতঙ্ক।
প্রতিবন্ধী অভিভাবকরা বলেন, আগে চেয়ারম্যান ও মেম্বারের কাছে অনেকদিন ঘুরে ভাতার কার্ড করা হয়েছে এবং সমাজসেবা অফিসের সামনে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগছে, রশিয়া জামান রত্না ম্যাডাম সমাজসেবা অফিসে আসার পর, দীর্ঘ সময় লাইন ধরতে হয় না এখন, সব সমস্যা সমাধান হয়ে গেছে।

উপজেলা সমাজসেবা অফিসার রুশিয়া জামান রত্না বলেন, জামালপুর জেলা সিনিয়র সমাজসেবা অফিসার মোঃ রাজু আহমেদ স্যারের এবং মাননীয় শেখ হাসিনা সরকারের দিক নির্দেশনায় সাধারন মানুষের সমাজসেবার জন্য নিয়োজিত থাকিবো, আমি সমাজসেবা অফিস দালাল মুক্ত করেছি। এখানে দালালী করার কোনো সুযোগ নেই। সাধারন মানুষের পাশে এসে দাঁড়ানো ও জনবান্ধব সমাজসেবা হিসেবে কাজ করার জন্য চাকুরীতে যোগদান করি। যতদিন সমাজসেবা অধিদপ্তর থাকব, মানুষের জন্য কাজ করে যাব। সমাজসেবা ভাবমুর্তি রক্ষা করতে সবসময় কাজ করবো। এতে মেলান্দহ এলাকার মানুষের সহযোগিতা চাই।

Loading