বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। সরকার সেটাকে অস্বীকার করছে। মন্ত্রীরা হেসে হেসে বলেন- দাম যেমন বেড়েছে আয়ও বেড়েছে। কার আয় বেড়েছে? এরা জিডিপির শুভঙ্করের ফাঁকি দেখায়। এই দেশের ৯০ভাগ মানুষের আয় কম। দারিদ্রের সংখ্যা শতকরা দুই ভাগ বেড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
নির্বাচন কমিশন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন গঠন করেছে যাতে আরেকটা ওই ধরনের (আগের নির্বাচনগুলোর ধারাবাহিকতা) নির্বাচন করা যায়। তবে এবার আর মানুষ তা মেনে নেবে না। মানুষ রুখে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াবে।
ব্যারিস্টার মওদুদ আহমদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অনেকে বলেন তিনি (মওদুদ) এরশাদের মন্ত্রিসভায় গিয়েছিলেন। সেটাও তিনি গণতন্ত্রের স্বার্থেই গিয়েছিলেন। গণতন্ত্র কিভাবে রক্ষা করা যায়, কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনা যায় সে স্বার্থেই তিনি গিয়েছিলেন।
![]()