৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৬
শিরোনাম:

ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে দুই দিন

পাসপোর্ট কার্যক্রম আগামী দুই দিন (১৫ ‍ও ১৬ মার্চ) বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদফতর।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অধীন ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি এবং ফেইল ওভার টেস্টের কারণে আগামী ১৫ ‍ও ১৬ মার্চ সব বিভাগীয়, আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, ই-পাসপোর্ট সেবার মান্নোনয়ন ও আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনার জন্য এ দুই দিনে (১৫ ও ১৬ মার্চ) সাক্ষাৎ পাওয়াদের ২০ মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবা দেওয়া হবে। অনিবার্য কারণবশত সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

Loading