২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৫
শিরোনাম:

আওয়ামীগ লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ তৈরি হয়: মির্জা ফখরুল

তিনি বলেন, ১৯৭৪ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। ওই সময় না খেয়ে লাখ লাখ মানুষ মারা গেছে। এক টুকরো রুটির জন্য মানুষ আর কুকুর টানাটানি করেছে। সেদিন বাসন্তী লজ্জা নিবারণের জন্য একখণ্ড কাপড় পায়নি, মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করেছে। আজ একই অবস্থা শুরু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তাঁতী দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শীততাপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষে বসে জনগণের দুর্ভোগ উপলব্ধি করতে পারছে না সরকার। মাথা পিছু আয় বৃদ্ধির মিথ্যা হিসেব দেখিয়ে ক্ষমতাসীনরা জনগণের সঙ্গে রসিকতা করছে। হাজার কোটি টাকার মালিকের সঙ্গে শ্রমিকের আয়ের তুলনা করে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সরকার।

মির্জা ফখরুল বলেন, সংলাপের নামে নির্বাচন কমিশন নতুন নাটক করেছে। সে নাটক হচ্ছে— তারা বিভিন্ন পেশার, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলছে। গত পরশু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করছে। ৩০ জনকে আমন্ত্রণ জানিয়েছিল, এসেছেন মাত্র ১৩ জন। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেছেন, এই তামাশাগুলো কেনো করছেন? নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার যদি না থাকে তাহলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। এটা আমার কথা নয়, এটা একজন শিক্ষাবিদের কথা।

Loading