২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
শিরোনাম:

ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২ যুবককে কারাগারে প্রেরণ

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার দূর্গানগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাসমত আলীর ছেলে গোলাম (২২) ও মানিকের ছেলে নুর আলম (২৩)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, সোমবার কয়েকজন যুবক এক কিশোরীকে রাস্তা থেকে ধরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তারা কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে দুই যুবককে আটক করে।

তিনি আরো জানান, খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকদের গ্রেপ্তার করে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে আসামিদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Loading