২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩১
শিরোনাম:

বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের পয়সা খেয়ে তাদের রক্ষার চেষ্টা করছেন: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমরা দেখছি, সরকারের মন্ত্রীরা মূল্যবৃদ্ধির কারণগুলো আপনাদের (সাংবাদিক) সামনে বলছেন। বাণিজ্যমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। কিন্তু তিনি বললেন সিন্ডিকেটদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সিন্ডিকেটদের নিয়ন্ত্রণ করা না গেলে আপনি ক্ষমতায় বসে আছেন কেন? এজন্য আপনার পদত্যাগ করা উচিত ছিলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নিচে এক বিক্ষোভ সমাবেশ শেষে তিনি এ কথা বলেন।

সাকি বলেন,গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানিতে যা কিছু হয়,সেই অনুযায়ী সিদ্ধান্ত হয় না।সরকারের নির্দেশই যদি বাস্তবায়ন হবে, তাহলে এই গণশুনানির শেষ পর্যন্ত কী কাজ হয়?

জোনায়েদ সাকি আরো বলেন, তথ্যমন্ত্রী বলেছেন দেশে ভোজ্যতেলসহ সবকিছুর মজুত নাকি ঠিক আছে। তারা বলছেন কিছু অসাধু ব্যবসায়ী এবং চক্র তারা নাকি কারসাজি করেন। যদি অসাধু ব্যবসায়ীর কারণে এইভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ে, তাহলে এতোদিনে কেন তারা আইনের আওতায় এলো না।

 

Loading