২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২০
শিরোনাম:

যশোরে ১২ হাজার লিটার পাম অয়েল মজুতের অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ব্যবসায়ী জয়দেব মন্ডলের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে।গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন যশোরের শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সেখানে ৬০টি ব্যারেলে ১২ হাজার লিটার পাম অয়েল পাওয়া যায়। প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, চুকনগর এলাকার ব্যবসায়ী জয়দেব মন্ডল ঢাকা থেকে তেল কিনে এখানে মজুত করেছেন।

তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা তেল যশোরে মজুতের কথা স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত গঠন করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন ম্যাজিস্ট্রেট। এ সময় জয়দেব মন্ডল জরিমানা দিয়ে জেলের সাজা থেকে রক্ষা পান।

 

Loading