৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
শিরোনাম:

হাদিসুরের পরিবারকে এক কোটি টাকা দিবে শিপিং করপোরেশন

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন। ক্যাপ্টেন সুফিয়ান বলেন, আমরা হাদিসুরের পরিবারকে এক কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা ভাবছি। আশা করি এটা করা সম্ভব হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

১৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে হাদিসুরের মরদেহ বরগুনার বেতাগী থানার হোসনাবাদ গ্রামে পৌঁছায়। এরপর ১৫ মার্চ সকাল সোয়া ১০টায় জানাজা শেষে বরগুনার বেতাগীতে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে হাদিসুরের মরদেহ দাফন করা হয়।

২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলায় মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। ওই সময় এ জাহাজটিতে থাকা অপর ২৮ বাংলাদেশি নাবিক প্রাণে বেঁচে যায়।

Loading