৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
শিরোনাম:

জাতীয় পার্টি কোনো দল বা জোটের সঙ্গে নেই: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আরো বলেন পল্লী বন্ধুর হাতেগড়া জাতীয় পার্টিকে এদেশের মানুষ আবারও একক ভাবে ক্ষমতায় আনবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। জনগণ আওয়ামী লীগ বিএনপির বিকল্প হিসেবে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করাবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১৬ মার্চ) সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । মুজিবুল হক চুন্নু আরও বলেন, দেশের পাঁচ কোটি মানুষ এখন বেকার। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করবে। উপজেলা পর্যায় স্বাস্থ্যখাতে উন্নয়ন করবে। মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে।’

বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি, দুর্নীতি ও অনাচারের কড়া সমালোচনা করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম মহাসচিব সাহিদুর রফমান টেপা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি প্রমুখ।

Loading