৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
শিরোনাম:

যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ডিএনসিসির অধীনে চাইলেন মেয়র আতিক

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, রাস্তা সিটি করপোরেশনের। কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব অন্য ডিপার্টমেন্টের। এই কারণেই কোথাও নিয়ন্ত্রণ থাকছে না। আমি চাই নগরীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি আমাদের ওপর দেয়া হোক।এর ফলে আমরা সমন্বিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনা করতে পারবো।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করতে হবে। হাতের ইশারায় ট্রাফিক সিগন্যাল থেকে বেরিয়ে এসে লাইটিং এর মাধ্যমে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার প্রয়োগ করতে হবে।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, উত্তরখানের পুলারটেকে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির নামে আবাসন প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করছে। ডিএনসিসির আওতাধীন এলাকার এই আবাসন প্রকল্পটিতে পরিকল্পিত ড্রেনেজ, সেন্ট্রাল ডাক্টিং সিস্টেম এবং লাইটিং এর ব্যবস্থা থাকতে হবে।

তিনি আরো করেন, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এই উন্নয়ন কাজ সম্পন্ন করার মাধ্যমে এই নতুন এলাকাকে একটি মডেল টাউনে পরিনত করা হবে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থপতি মোবাশ্বের হোসেন।

Loading