ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা শুটিং করতে গিয়ে বানরের কামড়ে আহত হয়েছেন। বুধবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বস্তিতে শুটিং করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয় এবং এই নায়িকাকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নেয়ার পর এখন আশঙ্কামুক্ত রয়েছেন তমা। এখন তমাকে পুরো বিশ্রামে থাকতে বলা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ঘটনা সম্পর্কে তমা বলেন, ‘নিখোঁজ সংবাদ নামের একটি নাটকের শুটিং করছিলাম। এখানে বানরের খেলা দেখানোর একটি দৃশ্য ছিল। সেটার দৃশ্যধারণ চলছিল, এসময় বানরটা কামড় বসিয়ে দেয়। কিছু বোঝার আগেই কামড়ে ধরে, দীর্ঘ সময় ধরে বানরের দাঁত আলগা করা যাচ্ছিল না। ’
তমা বলেন, ‘পরে বানরের মালিক বানরটিকে ছাড়িয়ে নেয়। ততক্ষণে আমার হাতে ক্ষত হয়ে রক্ত পড়ছে। বানরটির বয়স কম আর ভালো ভাবে ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরটা। এই ঘটনায় বেশ ভয় পেয়ে গিয়েছি। চিকিৎসা নিয়েছি, কিন্তু যন্ত্রণা রয়েছে।’
![]()