২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৯
শিরোনাম:

নড়াইলে ৫ লাখ টাকা না দেওয়ায় শিশুকে হত্যা

নড়াইলে অপহরণকারীদের দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় আরাফাত (১০) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে।মঙ্গলবার (১৫ মার্চ) আরাফাতের লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু বোড়ামারা গ্রামের ওবায়দুর শিকদারের ছেলে। সে পেড়লী দাখিল মাদরাসার ৫ম শ্রেণীর ছাত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১২ মার্চ) নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রাম থেকে নিখোঁজ হয় শিশু আরাফাত। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় ঐ দিনেই সদর থানায় সাধারণ ডায়েরি করে। যে মোবাইল থেকে অপহারণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। পুলিশ সেই নাম্বার ট্রাকিং করে সোমবার রাতে অপহারণকারীদের সন্ধান পায়। তারপর তাদের দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের স্বীকারোক্তি মতে পুলিশ বোড়ামারা গ্রামের শিকদার পাড়ার বাঁশবাগান থেকে শিশু আরাফতের মরদেহ উদ্ধার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবীর বলেন, সদর থানা পুলিশের সহযোগিতায় পুলিশ ব্যুরো অব ইনভোস্টিগেশন (পিবিআই )উদ্ধার কাজ পরিচালনা করে। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোড়ামারা গ্রামের তহিদ মোল্যার ছেলে নাবিল মোল্যা (১৬) একই গ্রামের সাহিদুল মোল্যার ছেলে মিলন মোল্যা (২১)। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নাবিল মোল্যার বাবা তহিদ মোল্যা ও মা ফাতেমাকে আটক রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোখের ছায়া নেমে এসেছে।

শিশুর বাবা ওবায়দুর শিকদার বলেন, অপহারণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। দাবিকৃত টাকা না দেওয়ায় আমার শিশু ছেলেকে হত্যা করা হয়েছে।

Loading