৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
শিরোনাম:

ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই: ওবায়দুল কাদের

তিনি বলেন, যতদিন চন্দ্র-সূর্য উদয় হবে, যতদিন পাখির কলকাকলি থাকবে ততদিন অমর হয়ে রবে বঙ্গবন্ধু। বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

১৭ মার্চ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

 

Loading