মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতিথিদের শ্রদ্ধা নিবেদনের জন্য ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত সাভারের নয়ারহাট থেকে আমিনবাজার সেতু পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার সচিবালয়ে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানিয়েছেন তিনি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সড়কপথে সাভার জাতীয় স্মৃতিসৌধে গমন ও পুষ্পস্তবক অর্পণ এবং প্রত্যাবর্তনকালীন সর্বোচ্চ সতর্কতা, নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পুষ্পস্তবক অর্পণ ও শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
মন্ত্রী বলেন, ‘বিদেশি কূটনীতিকদের সাভার স্মৃতিসৌধে আনা-নেওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হবে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণের পুষ্পস্তবক অর্পণকালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভাগ-জেলা পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা হবে। ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন রাস্তাঘাটের প্রয়োজনীয় মেরামত ২৫ ও ২৬ মার্চ আয়োজিত সকল অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে।
সাভার জাতীয় স্মৃতিসৌধসহ সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপক গাড়ি-অ্যাম্বুলেন্স নিয়ে ফায়ার সার্ভিস জরুরি সাড়া দেয়ার জন্য প্রস্তুত থাকবে। প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য মেডিকেল টিমও প্রস্তুত থাকবে বলে জানান মন্ত্রী।
এছাড়া ওই দিন বিভাগীয় ও জেলা পর্যায়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে।
![]()