২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০০
শিরোনাম:

বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরো বলেছেন ১৭ মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। মহান এই দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার গণমাধ্যমে এক বিবৃতিতে জি এম কাদের আরো বলেন, বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির স্বাধীনতা, স্বাবলম্বিতা, স্বাধিকার ও মুক্তির জন্য লড়াই করেছেন। ১৯২০ সালে তৎকালীণ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার গাপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিভৃত পল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন মাতৃক্রোড়ে যে শিশু প্রথম চোখ মেলেছিল, পরবর্তীকালে সেই শিশুর পরিচিতি দেশের গণ্ডি অতিক্রম করে পরিব্যাপ্ত হয়েছে বিশ্বব্যাপী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ আর দেশ ও মানুষের প্রতি অসীম অনুরাগের কারণে জাতির জনক হিসেবে বাঙালি জাতির পথ প্রদর্শক তিনি।

জি এম কাদের বলেন, ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যূত্থান, ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন এবং মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতির কিংবদন্তি নেতায় পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

Loading