৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম:

ডমিঙ্গোকে নিয়ে মাশরাফির খোলামেলা আলাপ

বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। আগামীকাল শুক্রবার তাদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে টাইগাররা। এবার সেখানে সাফল্য প্রত্যাশা করা হচ্ছে। কারণ, বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো একজন প্রোটিয়া। এছাড়া কোচিং স্টাফের বেশিরভাগ সদস্যই দক্ষিণ আফ্রিকান।

Thank you for reading this post, don't forget to subscribe!

কিন্তু রাসেল ডমিঙ্গোকে নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশি ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (১৭ মার্চ) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি। এ সময় প্রোটিয়া এই কোচকে নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেছেন তিনি।

ডমিঙ্গোর অধীনে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মাশরাফি। এর পরই নেতৃত্ব ছেড়ে দেন এবং জাতীয় দলের দরজা তার জন্য একরকম বন্ধ হয়ে যায়। আর ফিরতে পারবেন বলেও মনে হয় না। এর বাইরেও বাংলাদেশ দলে রাসেল ডমিঙ্গোর কাজ নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন নড়াইল এক্সপ্রেস। তার ভাষ্য, কোচ হিসেবে ডমিঙ্গোর সাফল্যের চেয়েও ব্যর্থতার পাল্লা বেশি। ড্রেসিংরুমের পরিবেশও খুব একটা ভালো নয়।

মাশরাফি বলেন, ‘দল সফল হলে অবশ্যই সেটা তার (ডমিঙ্গো) কৃতিত্ব। আমি মাত্র তিনটা ম্যাচে ওর সঙ্গে কাজ করেছি। তাই কথা বলার সুযোগ কম। তবে যত ম্যাচ আমরা হেরেছি, সেই দায়টাও তাকে নিতে হবে। আমরা অনেক ম্যাচ এখানে (মিরপুরে) হেরেছি, যেগুলো হারার কথা ছিল না। নিউজিল্যান্ডে যে টেস্ট জিতেছি সেটা আমাদের জেতার কথা ছিল না, এরকমও আছে।’

Loading